“মোরে আরও আরও আরও দাও প্রাণ”

ষাট পেরোলেই কি জীবনের গতি ধীরে ধীরে থেমে যাওয়ার কথা?
সত্তর পেরোলেই কি নতুন কিছু শেখার, কোথাও যাওয়ার, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার, গান শোনার, ভালোবাসার, হাসার ইচ্ছেগুলো একটু একটু করে গুটিয়ে নেওয়ার কথা?
একেবারেই নয়। রবীন্দ্রনাথের সেই আকুল প্রার্থনা “মোরে আরও আরও আরও দাও প্রাণ” দীর্ঘ জীবন চাওয়ার প্রার্থনা নয়। এ যেন জীবনের কাছে আরও উচ্ছ্বাস, আরও সজীবতা, আরও সাহস, আরও অনুভব করার ক্ষমতা চাওয়া।
আর এখানেই বদলে যায় আমাদের eldercare-এর ধারণা… বয়স্কদের দেখ-ভাল নয়, জীবনটাকে আরও জীবন্ত করে তোলা। প্রচলিতভাবে বয়স্কদের যত্ন মানেই আমরা ভাবি, ওষুধ ঠিকমতো খাওয়া হচ্ছে কি না, ডাক্তার দেখানো হচ্ছে কি না, অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কি না।
অবশ্যই এগুলি জরুরি। কিন্তু জীবন কি শুধু অসুখ না-থাকার নাম? সুস্থ থাকা মানে শুধু রিপোর্ট ভালো থাকা নয়। সকালে হাঁটতে যেতে পারা, বন্ধুর সঙ্গে এক কাপ চা খেয়ে গল্প করা, নাতনির সঙ্গে ভিডিও কলে হাসাহাসি করা, বহুদিনের ইচ্ছেটা আবার পূরণ করা,পুজোর ভিড়ে না যেতে পারলেও ‘পুজো-পুজো গন্ধটা’ ঘরে নিয়ে আসা, নতুন গান শেখা, কোনও এক রবিবার হঠাৎ বেরিয়ে পড়া। এই ছোট ছোট আনন্দগুলিই তো জীবন।
Abdar তাই শুধু অসুখের সময়ে পাশে থাকতে চায় না। Abdar-এর Relationship Manager শুধু কোনও প্রয়োজন মেটানোর জন্য আসবেন না। তিনি নিয়মিত যোগাযোগ রাখবেন, পরিবর্তন লক্ষ্য করবেন, স্বাস্থ্য ও সুস্থতার ঝুঁকি আগে থেকে বুঝতে সাহায্য করবেন এবং প্রয়োজন হলে সঠিক জায়গায় সঠিক সহায়তার ব্যবস্থা করবেন।
কারণ Preventive Eldercare-এর আসল উদ্দেশ্য শুধু রোগ ঠেকানো নয়। তার চেয়েও বড় উদ্দেশ্য—জীবনকে থেমে যেতে না দেওয়া…স্বাস্থ্য নজরে রাখা, mobility ও fall-risk-এর দিকে খেয়াল রাখা, ওষুধ ও পুষ্টিকরতা সম্পর্কে সচেতন থাকা, মানসিক সুস্থতা ও সামাজিক সংযোগ বজায় রাখা—এসবই আসলে একটি বড় প্রশ্নের উত্তর খোঁজা: প্রশ্নটা “আরও কিছু বছর বাঁচব কি?” না হয়ে, হয় উচিত “যতদিন বাঁচব, ততদিন কতটা প্রাণ নিয়ে বাঁচব?” কারণ বয়স জীবনের শেষ অধ্যায় নয়। হয়তো দায়িত্ব কিছুটা কমেছে, কিন্তু অভিজ্ঞতা বেড়েছে। হয়তো এখন নিজের জন্য একটু সময় রাখা যায়। হয়তো বহুদিনের অপূর্ণ ইচ্ছেগুলিকে আবার ডেকে আনা যায়। সন্তান দূরে থাকলেও, একা থাকলেও, জীবনের গতি একটু বদলে গেলেও, জীবনের আকাঙ্ক্ষা যেন ছোট হয়ে না যায়।
তাই Abdar-এর কাছে eldercare মানে care + prevention + companionship + purpose… যাতে প্রতিটি সকাল আবার একটু নতুন লাগে। যাতে বয়স বলে “আমি বড় হয়েছি।” কিন্তু জীবন বলে—“আমি এখনও দিব্বি হেসে-খেলে চালিয়ে যাচ্ছি! ”
আর তখনই রবীন্দ্রনাথের সেই প্রার্থনাটি যেন আমাদের সকলের হয়ে ওঠে—
“মোরে আরও আরও আরও দাও প্রাণ।”